শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

কয়রায় হরিণের মাংসসহ আটক ৩

কয়রা প্রতিনিধি

কয়রা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪৪ কেজি হরিণের মাংস সহ  ৩ চোরা পাচারকারীকে আটক করেছে। রবিবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার দেউলিয়া বাজার মৎস্যকাটা থেকে ককসেটের মাধ্যমে ঢাকার উদ্দেশ্য পাচার করার সময় ২৭ কেজি হরিণের মাংস সহ দক্ষিণ বেদকাশি ইউনিয়নের  পাতাখালী গ্রামের সাহেব আলীকে আটক করে।
অন্যদিকে বেলা ১১ টায় উত্তর বেদকাশি ইউনিয়নের  গাববুনিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭ কেজি হরিণের মাংস সহ ২ জন পাচারকারীকে আটক করে। আটককৃতরা হলেন খুলনার রুপসা উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাশেম ও খুলনা সদরের পালপাড়া রোডের বদর আল অসীম কোরাইশী।
 কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম)  বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন