শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

খুলনায় সিইউসি’র উদ্যোগে পথশিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব পথশিশু, সুবিধা বঞ্চিত শিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে ‘কাম ফর আনপ্রিভিলাইজড্ চাইল্ড’ (সিইউসি) খুলনা। আজ শুক্রবার (০২ অক্টোবর) নগরীর গগন বাবু রোডস্থ সবুরনেছা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এ কর্মসূচি পালিত হয়।

সিইউসি’র সভাপতি মোঃ শাহীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন খুলনা সদর থানা আ’লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, আযমখান সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যাপক তাঁরক চাদ ঢালী, সিনিয়র আইনজীবী মাজহার-উল ইসলাম মিলন ও খুলনা ইসলামিয়া কলেজের প্রষাভক তৌহিদা পারভীন রুমু।

অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কেককাটা ও খাবার পরিবেশন করে স্বেচ্ছাসেবী সংগঠন সিইউসি’র সদস্যরা। সংগঠনটিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সম্বিলিতভাবে দীর্ঘদিন সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন