শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

ইসলামী আন্দোলন দৌলতপুর থানার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা দৌলতপুর থানার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা ও কমিটির পরিচিতি সভা অস্থায়ী কার্যালয়ে থানা সভাপতি বন্দ মোঃ সরোয়ার হুসাইন ও সেক্রেটারী হাফেজ মোঃ খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন নগর মহিলা ও পরিবার সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, সাবেক প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, গোয়ালখালী মাদ্রাসা শাখার সভাপতি মুফতী আব্দুর রশীদ আহমদ, ইশা ছাত্র আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন মাওঃ ইলিয়াস হোসেন মাঞ্জুরী, শেখ মাহতাব উদ্দিন, মাওঃ মনিরুল ইসলাম, ক্বারী মোঃ শাহ আলম, শেখ নাহিদুজ্জামান, বন্দ আমজাদ হোসেন, মাওলানা ওয়াহিদুজ্জামান, জিএম মতিয়ার রহমান, আলফাত হোসেন লিটন, মোঃ নাজমুল শিকদার, মোঃ শাহজাহান ব্যাপারী, ক্বারী মোহাম্মদ আলী, মোঃ জিন্নাত আলী, মোঃ মেহেদী হাসান, শেখ কাওসার আলী, আলহাজ্ব জাহাঙ্গীর আলম মোড়ল, মুরাদ হোসেন মোড়ল, মোঃ মাসুদুর রহমান, মোঃ আব্দুর রহমান, মোঃ কামাল হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

খুলনা গেজেট/ এম কে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন