শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩
খুলনার দায়িত্বে কামাল, গ্লোরিয়া

দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে আ.লীগের শান্তি সমাবেশ ১১ ফেব্রুয়ারি

 নিজস্ব প্রতিবেদক

আগামী ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হবে। এ সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। এরই মধ্যে ৪০টি জেলার কেন্দ্রীয় নেতাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

খুলনা বিভাগের খুলনা জেলায় দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, এড. গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, বাগেরহাটে মো. আমিরুল ইসলাম মিলন এমপি, যশোরে বিএম মোজাম্মেল হক, মাগুরায় নির্মল কুমার চ্যাটার্জি, ঝিনাইদহে পারভনি জামান কল্পনা।

অপরদিকে লালমনিরহাট, রংপুর, রাজশাহী, জয়পুর হাট, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, বগুড়াসহ প্রতিটি জেলায় কেন্দ্রীয় নেতারা কাজ করবেন বলে দলের এক চিঠিতে জানানো হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন