শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফুলবাড়িগেটে প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার নগরীর মহেশ্বরপাশা খানাবাড়ি এলাকায় নির্মণাধীন ভবনে কাজ করার সময়ে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবক ওই এলাকার মো: বিল্লাল হোসেনের ছেলে মো: নাইম হোসেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, নাইম নির্মাণাধীন ভবনে কাজ করছিল। অসাবধনাতবশত ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার রাতে স্থানীয় খানাবাড়ী ঈদগহে জানাযা শেষে তাকে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন