শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

কয়রায় গাঁজা গাছসহ চাষী আটক

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি গাঁজাগাছ( ১ কেজি ৬৫০ গ্রাম) সহ আবারুল ইসলাম(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে।
বুধবার ভোররাত সাড়ে ৪ টায় উপজেলার বাগালী ইউনিয়নের আর্জুনপুর বিলের মধ্য বাড়ীতে লাগানো গাছসহ তাকে আটক করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহা বলেন,কয়রা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিনটি গাঁজাগাছসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন