শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

ডুমুরিয়ায় জোড়া লাগানো বাছুরের জন্ম

ডুমুরিয়া প্রতিনিধি

অবিশ্বাস্য হলেও সত্য, খুলনার ডুমুরিয়ায় এক গাভী জোড়া লাগানো বাছুরের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার সকালে এ বাছুরের জন্ম হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রামে আবু তালেবের একটি গাভীর দুইটি বাচ্চা এক সাথে লাগানো অবস্থায় জন্ম হয়েছে। বাচ্চা দুইটির মাথা দুইটি, লেজ দুইটি, পা আটটি, পায়খানার জায়গা একটি, কান দুটি ও পেট দুটি রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত বাচ্চা দুটি বেঁচে ছিল।

উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ আরশাফুল কবির বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এটি অপারেশন করা ব্যয় বহুল। তাছাড়া কোন উপজেলা বা জেলাতে এ অপারেশনের ম্যাশিন নেই। ঢাকার বঙ্গবাজারে সেন্টার ভেটেরিনারি হসপিটালে এটি অপারেশন করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন