শুক্রবার । ১৫ই মে, ২০২৬ । ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩
র‌্যাবের অভিযান

রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

 নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬, সদর কোম্পানীর একটি আভিযানিক দল রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্রের  ভেল কোম্পানী থেকে কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত প্রায় ১২০০ কেজি লোহার সামগ্রী চুরি অভিযোগে চোর চক্রের মূলহোতা  রাজু রায় (২৮),কে গ্রেপ্তার করেছে।  এ সময় তাঁর নিকট হতে চুরিকৃত মালামাল এক হাজার ৩১১ কেজি লোহার সরঞ্জাম সরঞ্জাম ও চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার জব্দ করা হয়।

সোমবার (১৬ জানুয়ারি)  দুপুরে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কাতিয়ানাংলা এলাকায় অভিযান পরিচালনা করে রাজুকে গ্রেপ্তার করা হয়। রাজু দাকোপ থানার খলিসা গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ১৫ জানুয়ারি রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানী থেকে কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত প্রায় ১২০০ কেজি লোহার সামগ্রী চুরি হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় ভেল কোম্পানীর সাইট ইনচার্জ অধিনায়ক, র‌্যাব-৬, খুলনা এর বরাবর একটি অভিযোগ দায়ের করেন।  অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এই সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে। পরে চুরিকৃত মালামাল উদ্ধার ও আসামীদের গ্রেফতারে অভিযান চালায়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রামপাল তাপবিদ্যুৎ কোম্পানীর ভেল কোম্পানীর সিকিউরিটি সুপারভাইজার র‌্যাবের সহযোগীতায় বাদী হয়ে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে। 

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন