মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

শিরোমনি বাইপাস সড়কে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে যুবক নিহত

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরির শিরোমনি বাইপাস সড়কে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে রায়হান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার রানীপাড়ার মোকাবিরের ছেলে।

স্থানীয়া সূত্রে জানা যায়, রবিবার রাত ১১ টায় বাগেরহাট থেকে কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ- ১১-২৮৮৬) হার্ডবোর্ড নিয়ে যশোরের দিকে যাচ্ছিলো এ সময় একই দিকে যাওয়া সিমেন্ট বোঝাই একটি ট্রাক বাইপাস সড়কের এফআর জুট মিলের সামনে চালু অবস্থায় হঠাৎ ব্রেক করে এসময় পিছন থেকে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানে থাকা ডেলিভারি ম্যান রায়হান গুরুতর আঘাত প্রাপ্ত হয়। খানজাহান আলী ফায়ার সার্ভিস এর কর্মকর্তা ও স্থানিয়রা রায়হানকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । খানজাহান আলী থানা পুলিশ লাশের ময়নাতদন্ত শেষে রায়হানের মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করে ।

খানজাহান আলী থানার এস আই মোঃ হাসানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় ট্রাক ও কাভার্ড ভ্যান আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন