শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

কপিলমুনিতে প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন পালিত

কপিলমুনি প্রতিনিধি

কপিলমুনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে সোমবার কপিলমুনি ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছা উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল আজিজ বিশ্বাস, আলাউদ্দীন গাজী, এজাহার সরদার, মোস্তাফিজুর রহমান মিন্টু, আঃ আজিজ বিশ্বাস, মোঃ ইউনুছ আলী মোড়ল, আঃ সালাম মোড়ল, আঃ রাজ্জাক সরদার, রফিকুল হাওলাদার, কুমকুম রানী দাশ, শেফালী মন্ডল, রেহেনা আক্তার, সচিব আব্দুল গণি সরদার, সাবেক সচিব নারায়ন চন্দ্র দাশ, শুকলা মিশ্র, তৈয়েবুর হোসাইন, রাসেল জোয়ার্দ্দার, জি এম হাবিবুর রহমান, বাদশা শেখ, মনিরুল ইসলামসহ স্থানীয় আ’লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য রবিউল ইসলাম।

এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

 

খুলনা গেজেট / এম কে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন