শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় অবস্থান কর্মসূচী পালন করবে গণতন্ত্র মঞ্চ

গেজেট ডেস্ক

খুলনায় গণতন্ত্র মঞ্চ’র অবস্থান কর্মসূচী পালিত হবে বুধবার। বাতিল, সরকারের পদত্যাগ, জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সকল রাজবন্ধীদের মুক্তি, গায়েবী মামলা প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য’র বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ’র খুলনা নগর শাখা বুধবার বেলা ১১টা-১ টা পর্যন্ত স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট কর্মসূচী নিয়েছে।

কালকের কর্মসূচীতে জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ লোকমান হাকিম, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, নাগরিক ঐক্য’র নগর আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়ক মুনির চৌধুরী সোহেল, ভাসানী অনুসারি পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন