বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফ শাহ্ কামাল তাজের পিতার ইন্তেকাল

তেরখাদা প্রতিনিধি

বিএনপি’র কেন্দ্রীয় নেতা তেরখাদা উপজেলার কৃতিসন্তান শরীফ শাহ্ কামাল তাজের পিতা শরীফ সামছুর রহমান আর নেই। সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে। সোমবার বিকাল সাড়ে চারটায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন-আমরা তো আল্লাহর এবং আল্লাহরই কাছেই ফিরে যাব)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, ৪ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপির নেতা শরীফ শাহ্ কামাল তাজের পিতার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির নেতা কর্মীরাসহ তেরখাদা উপজেলার কুশলা গ্রামের বাসভবনে ছুটে যান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন