সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

ডুমুরিয়ায় কমিউনিটি ক্লিনিকে ওজন মাপার মেশিন বিতরণ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ কমিউনিটি ক্লিনিকে ওজন মাপার মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ম্যাশিন বিতরণ করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন।

এসময় উপজেলার চুকনগর, নরনিয়া, চাকুন্দিয়া, কুলবাড়িয়া, বরাতিয়া ও বয়ারসিং কমিউনিটি ক্লিনিকে এ মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব রমেশ চন্দ সানা, সহকারী হেলাল হোসেন, ইউপি সদস্য মনিরুজ্জামান মালী, আব্দুস সালাম মহলদার, আলাউদ্দিন মালী, মাওঃ মতিউর রহমান, আব্দুল হালিম মুন্না, মনিরুল ইসলাম, প্রতিরাম হালদার, রাশেদুল ইসলাম, পলাশ দাস, মাছুরা বেগম, ফিরোজা বেগম, চায়না বেগম প্রমুখ।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন