রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের জয়

গে‌জেট ডেস্ক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষক সংগঠন নীল দল কর্তৃক মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে‌ছে।
২৮ ডিসেম্বর বুধবার নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বি না থাকায় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. তসলিম হোসেন ২৬ ডিসেম্বর সোমবার ফলাফল ঘোষণা করেন।

সভাপতি নির্বাচিত হয়ে‌ছেন ড. মো. আসাদুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আশিকুল আলম, সহ-সভাপতি তুষার কান্তি রায়, যুগ্ম -সম্পাদক বিদ্যুৎ মাতুব্বর ও শাহীন ইমরান; কোষাধ্যক্ষ বাছির আহমদ; গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক সৌরভ মোহন সাহা; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বরূপ কুমার কুন্ডু; সমাজকল্যাণ সম্পাদক জয়শংকর বৈদ্য; মহিলা বিষয়ক সম্পাদক সুবর্না রানী কুন্ডু এবং তসদস্য রাকিবুল হাসান মো. রাব্বি, মো: হামিদুর রহমান, নিগার আফসানা, মো. হাবিবুর রহমান ও কারিমুন নেছা।

ফলাফল ঘোষণার পরপরই ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন