বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

মোবাইল ফোনে কথা বলা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর ভ্যান চালকের মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

মোবাইল ফোনে কথা বলা অবস্থায় ইঞ্জিন ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে লাইটপোষ্টের সাথে ধাক্কা খেয়ে সাকিল হোসেন (১৬) নামে এক কিশোর ভ্যান চালকের শনিবার দিবাগত রাতে করুণ মৃত্যু ঘটেছে। ফুলতলার আলকা গ্রামের আশরাফ হোসেনের পুত্র।

এলাকাবাসি জানায়, শনিবার দুপুরে ভ্যান চালক সাকিল গাড়াখোলা থেকে ফুলতলায় ফেরার পথে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় আলকা আনছার দোকান এলাকায় পৌছালে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে লাইটপোষ্টের সাথে মাখায় সজোরে ধাক্কায় খায়। তাকে গুরুতর অবস্থায় এলাকাবাসি উদ্ধার করে ফুলতলা হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। রোববার বাদ জোহর আলকা চরপুকুর এলাকায় জানাযা শেষে উপজেলা সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন