শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

নগরীতে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খানজাহান আলী থানাধীন গিলাতলা মাতমডাঙ্গা ল্যাটেক্সের গেইট সংলগ্ন আনোয়ারের কাঁচামালের দোকানের সামনে মোঃ আনোয়ার হোসেন (৩১) নামে এক যুবককে সাড়ে চার হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে। সে গিলাতলা মাতমডাঙ্গা এলাকার মোঃ নেয়ামুল হোসেন খোকনের ছেলে।

কেএমপি সূত্রে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন