মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

নগরীতে পুলিশের অভিযানে গাজা, ইয়াবা, ফেনসিডিলসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ১০ জনকে আটক করা হয়েছ।। এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানিয়েছে, আটককৃতরা হলেন খুলনা সদর থানার রুপসা শশানঘাট মাছ বাজার এলাকার বাদল শিকদারের ছেলে মোঃ বাধন শিকদার (১৬),একই এলাকার ইলিয়াস গাজীর ছেলে সুজন গাজী(১৬), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার নারকেল বাড়ি এলাকার মোঃ মোকসেদ মুন্সির ছেলে রিয়াজ মুন্সি(২০),খালিশপুর থানার উত্তর কাশিপুর বাইতিপাড়ার বাসিন্দা রুস্তম আলীর ছেলে শাওন(২০) সোনাডাঙ্গা মডেল থানারপশ্চিম বানিয়াখামারের হাফিজিয়া মাদ্রাসার পূর্ব পাশের বাসিন্দা মোঃ রোমানিয়া শেখের ছেলে শেখ তৈয়ব আলী পর্বত(২৮), সোনাডাঙ্গা মডেল থানার পশ্চিম বানিয়া খামার টিএসসি মোড়ের বেলায়েত গাজীর ছেলে ওলিউর রহমান গাজী(৩৪) একই থানার ফেরিঘাট, ৩৭১ খানজাহান আলী রোড মোঃ আনজুমের ছেলে মোঃ হোসেন সনু(৩৫) –খালিশপুর থানার ১ নং বিহারী ক্যাম্প এলাকার বশির আহমেদের ছেলে নাদিম হোসেন(৩০),একই থানার ১ নং বিহারী ক্যাম্প, বাসা নং-৩৩৯এর বাসিন্দা ইদ্রিস আলী শেখের ছেলে নূর ইসলাম শেখ(৩৩) ,১৪৫ গোয়ালপাড়া, হোল্ডিং নং-কিউ নং-৭, এর বাসিন্দা বাবুল আলীর ছেলে মোঃ মুন্না বিহারী(৩৮)।

এসময় তাদের কাছ থেকে ৯৩০ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

 

খুলনা গেজেট/ এম কে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন