রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় পানিতে ডুবে আবু হুমায়রা নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ অক্টোবর) সকালে উপজেলার শাহপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। শিশু আবু হুমায়রা উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহপাড়া গ্রামর হানিফ গাজীর মেয়ে।

শিশুটির পরিবারিক সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে শিশু হুমায়রা খেলা করতে করতে সকলের অগোচরে পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজা খুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে পুকুরে ভেসে উঠতে দেখে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন