কেএমপির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিকট হতে ১০৫ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। বিষয়ে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ৩১ বসুপাড়া কবরখানা গলি বাসিন্দা মৃতঃ আব্দুর রশিদের ছেলে মোঃ আলতাফ হোসেন(৪৯), খালিশপুর উত্তর কাশিপুর, বাইতিপাড়া রেল লাইন সংলগ্ন মৃতঃ ইউনুস হকের ছেলে মোঃ সাইফুল ইসলাম(২১) এবং টুটপাড়া, তালতলা হাসপাতালের সামনের নূর মোহাম্মদ ফকিরের ছেলে মোঃ হালিম ফকির(৩৮)।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন