শুক্রবার । ১০ই এপ্রিল, ২০২৬ । ২৭শে চৈত্র, ১৪৩২

খুলনা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে অভিযোগ করে বলেন, ‘গত বুধবার জনৈক মিরাজুর রহমানের একটি ফেসবুক আইডি থেকে খুলনা জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, কল্পনা প্রসূত ও কুরুচিপূর্ণ বক্তব্য পোষ্ট করা হয়। যা শিষ্টাচার ও নীতি-নৈতিকতা পরিপন্থী। নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের কুরুচিপূর্ণ, অসত্য পোষ্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন কমিটির আহবায়ক ও সাবেক এমপি ডাঃ গাজী আঃ হক, যুগ্ন আহবায়ক যথাক্রমে মোঃ সেলিম সরদার, শেখ আবুল বাশার, ওয়াহিদুজ্জামান নান্না, হারুন অর রশিদ, মনির হাসান টিটো, শেখ আঃ সালাম, আনোয়ার হোসেন বাবু, শেখ লুৎফর রহমান প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন