মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

খুলনাসহ সারাদেশে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে

নিজস্ব প্রতিবেদক

খুলনাসহ সারাদেশে সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আগামী দুই দিনে আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি বলা হয়েছে।

এদিকে সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, সোমবার ও মঙ্গলবার খুলনাসহ সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পাশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

খুলনা গেজেট  / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন