মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর ফুলবাড়িগেট কুয়েট রোডস্থ বঙ্গপ্রদীপে গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কবি সাহিত্যিকদের সমন্বয়ে এক আলোচনা সভা সংগঠনের খানজাহান আলী থানার সভাপতি এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক ডাক্তার হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর লেখিকা পরিষদের সভাপতি অলোকা ঘোষ। বিশেষ অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্র কমিটির কো-চেয়ারম্যান মঞ্জু খন্দকার, ঢাকা মহানগর শাখা সাধারণ সম্পাদক শাহী সবুর, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন, গাঙচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা খান আকতার হোসেন, বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির অর্থ পরিচালক সৈয়দ আশরাফ আলী, কুয়েট সহকারী অধ্যাপক মনিকা গোপ, কবি হাবিবুর রহমান, মিন্টু কুমার নন্দী, পিজিএল ইউনুস, আকসির খান, সিকদার লাভলু, অজয় রায়, শাওন আহম্মেদ, এমএ গাদ্দাবি, ফাহমিদা, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন