মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

কেএমপি’র অভিযানে মাদকসহ ছয় জন আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৬ জনকে আটক করা হয়েছে।পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

কেএমপি’র সূত্র জানিয়েছেন, আটককৃতরা হলেন রূপসার নৈহাটি এলাকার মোঃ আজগর হোসেনের ছেলে মোঃ ফারহান হোসেন (২৩), বাগেরহাটের কচুয়ার ধোপাখালী গ্রামের মৃত: আলতাফ হোসেনের ছেলে কাজী মাহফুজ হোসেন (২০), খালিশপুর বাস্তুহারা কলোনীর মৃত: আব্দুল কাদেরের ছেলে মোঃ মিজান তালুকদার (২৪), নড়াইলের কালিয়া থানার মৃত: সোহরাব শেখের ছেলে মোঃ শরিফুল ইসলাম বাবলু (২১), ফুলতলার দামোদর মিস্ত্রী পাড়ার মোঃ খোকন সরদারের ছেলে মোঃ কবির সরদার (২৪) এবং গোপালগঞ্জের কাশিয়ানি থানার আব্দুল শাহাদাত শেখের ছেলে মোঃ আব্দুল নয়ন শেখ (২২)।

এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ গ্রাম গাঁজা এবং ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন