মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

খুলনা জেলা শুভসংঘের আহ্বায়ক বিপুল, যুগ্ম-আহবায়ক সাঈদ ও শাওন

নিজস্ব প্রতিবেদক

কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিপুল কান্তি চৌধুরীকে আহ্বায়ক এবং মো. আবু সাঈদ খান ও মো. ওয়াহিদুজ্জামান শাওনকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে খুলনার বকসিপাড়া এলাকায় কালের কণ্ঠ খুলনা অফিসে শুভসংঘের পুরনো কমিটি ও নতুন সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করেন কালের কণ্ঠ খুলনার ব্যুরোপ্রধান গৌরাঙ্গ নন্দী।

নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যরা হলেন, সদস্য অপু সরকার, নাজমুস সাকিব, মো. জাহাঙ্গীর ফকির, মীর ছদরুল আমিন, রাজীব সরকার, শেখ মো. রাসেল, নজির আহম্মেদ, কার্তিক চন্দ্র দাশ, ইদ্রিস আলী জোয়ার্দ্দার, মেহেদী হাসান, শিমুল দেবনাথ, আশিক ইকবাল (রূপসা), মো. রেজাউল করিম সবুজ খান, প্রণব মন্ডল, আয়শা আক্তার কেয়া, শেখ নাফিজ ইকবাল নাঈম, মুহাইমিনুল ইসলাম মাহিন, ইমরান হোসাইন, এস এম ইশতিয়াক মাহমুদ শাওন, আবু বকর সিদ্দিক, মো. হাবিবুল্লাহ ফাহিম, সৌরভ মন্ডল, মো. ফরহাদ, হাসান মাহমুদ, ইমরান খান, দেবব্রত মন্ডল, এস এম ফরহাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন