বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

সরকারি গাছ কেটে বিক্রির চেষ্টা, এক ব্যক্তিকে অর্থদন্ড

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার উত্তরডিহি গ্রামের সরকারি খাস জমি থেকে চুরি করে গাছ কেটে বিক্রিকালে বিনোদ বিহারী দেবনাথের পুত্র বিষ্ণুপদ দেবনাথ (৩৮) কে এলাকাবাসী হাতেনাতে আটক করে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সরকারি গাছ কাটার অপরাধে বিষ্ণুপদ দেবনাথকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।

এছাড়া চুরি করা সরকারি ৮টি কাঠের গুড়ি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা কাঠ নিয়মতান্ত্রিকভাবে বিক্রি করা হবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস জানিয়েছেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন