বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

নগরীতে কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৩জনকে আটক করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সুত্র জানিয়েছেন, আটককৃতরা হলেন কয়রার হরিয়াননগর এলাকার আমিন উদ্দিন ঢালির ছেলে মোঃ লিটন ঢালি (২০), রূপসা উপজেলার চানপুর গ্রামের মোঃ হান্নান মোল্লার ছেলে মোঃ টিটু মোল্লা (২৭) এবং গল্লামারী এলাকার মোঃ রেজাউল করিমের ছেলে নূর আলম সিদ্দিক (৩৩)। এ সময় তাদের কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন