কাঁচাপাট রপ্তানী বন্ধের অপচেষ্টার প্রতিবাদে বিজেএ’র সভা

নিজস্ব প্রতিবেদক

কাঁচাপাট রপ্তানী বন্ধের অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জুট এসোসিয়েশনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিজেএ’র নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাট ব্যবসায়ী মোঃ কুতুব উদ্দিন, মোঃ জাহিদুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, খন্দকার আলমগীর কবির, এস এম সাইফুল ইসলাম পিয়াস, মোঃ ইয়াছিন আলী খান, শেখ রওশন আলী, মোঃ জিয়া উদ্দিন আহম্মেদ, মোঃ শাহাজান কবির, মোঃ ফিরোজ আলম, মোঃ আবুল হোসেন, শেখ অহিদুল ইসলাম, এ এম হারুনার রশিদ, এস এম হাফিজুর রহমান, বিজেএ’র সহকারী সচিব দেবাশিষ ভট্টাচার্য প্রমুখ।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন