বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

ইসলামী আন্দোলনের মাসিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির মাসিক বৈঠক শুক্রবার বিকাল ৪ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর সভাপতি মুফতী আমানুল্লাহ ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খুলনা মহানগরের জয়েন্ট সেক্রেটারি মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রশীদ, সহ প্রচার গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ মোমিনুল ইসলাম, সহ প্রশিক্ষণ মাওঃ হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক মাওঃ ইমরান হোসাইন, মহিলা ও পরিবার বিষয়ক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, মোঃ মেহেদী হাসান প্রমুখ।

সভায় কিছু দায়িত্বশীল পরিবর্তন করা হয় সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওঃ ইমরান হোসাইন, প্রচার সম্পাদক ডাঃ নাসির উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, সহ প্রশিক্ষণ মোঃ আব্দুল্লাহ আল নোমান, ছাত্র ও যুব বিষয়ক মোঃ ইমরান হোসেন মিয়া, মহিলা ও পরিবার হাফেজ আব্দুল লতিফ এবং নির্বাহী সদস্য হিসেবে হাফেজ খায়রুল ইসলামকে মহানগর কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়।

এছাড়া আগামী ১৪ সেপ্টেম্বর নগরের ও ১৫-৩০ সেপ্টেম্বর ওয়ার্ডে ওয়ার্ডে প্রশিক্ষণ কর্মশালা এবং আগামী ১৮ সেপ্টেম্বর কয়রা, পাইকগাছায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন