মঙ্গলবার । ৯ই জুন, ২০২৬ । ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

নগরীতে মাদক বিরোধী অভিযানে আটক চার

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীতে মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন নগরীর দারোগাপাড়ার স্বপন কুমার দাসের ছেলে প্রদীপ কুমার দাস (২২), খালিশপুরের মৃতঃ আব্দুল আলীমের ছেলে মোঃ সোহাগ হোসেন মনু (৩৩), লবণচরা এলাকার মোঃ কাঞ্চন শেখের ছেলে মোঃ সাগর শেখ (২২) এবং লবণচরা এলাকার মোঃ বোরজু সরদারের ছেলে মোঃ রাকিব সরদার (৪৬)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন