অধ্যক্ষ শহিদুল হক মিন্টু’র মায়ের ইন্তেকাল, খুলনা আ’লীগ নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আ’লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু’র মা আছিয়া খাতুন (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী)। গতকাল সোমবার বিকাল সোয়া ৪টার দিকে বার্ধক্যজনিত কারনে ফায়ার ব্রিগেড রোডের বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা আজ মঙ্গলবার সকাল ৯টায় কমার্স কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমাকে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

এদিকে, অধ্যক্ষ শহিদুল হক মিন্টুর মায়ের মৃত্যুর খবর পেয়ে খুলনা মহানগর আ’লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। সেখানে নেতৃবৃন্দ কিছু সময় অবস্থান করে শোকাহতদের ধৈর্য্যধারনের জন্য শান্তনা দেন।

অপরদিকে, অধ্যক্ষ শহিদুল হক মিন্টুর মায়ের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, নগর আ’লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর শাখার সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলার সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারীসহ আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।
অনুরুপ, শোক বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, আ’লীগের কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন