বৃহস্পতিবার । ২রা জুলাই, ২০২৬ । ১৮ই আষাঢ়, ১৪৩৩

ঝিনাইদহে নিখোঁজ ভিকটিম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি দল আজ (১০ ফেব্রুয়ারি)অভিযান চালিয়ে একজন নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করেছে। পরে ভিকটিমকে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

র‌্যাব সেূত্রে জানাযায়, গত ২৬ ডিসেম্বর ভিকটিম তার শ্বশুর বাড়ী হতে বাবার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। পরবর্তীতে ভিকটিমের স্বজনরা ভিকটিম নিখোঁজের বিষয়ে গত ২৮ ডিসেম্বর ২০২০ তারিখ ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেন।

পরবর্তীতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকা হতে নিখোজ ভিকটিমকে উদ্ধার করে।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন