ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি গ্রামের আবুল মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিরাজুল ইসলাম বাইসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। পথে বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি শনাক্তের চেষ্টা করছে বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন