বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

ঝিনাইদহে বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (৭ জুন) ভোরে উপজেলার সাবদালপুর এলাকায় মোবারকগঞ্জ রেল স্টেশেন পার হওয়ার পরে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়।

মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার শাজাহান আলী জানান, বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম বলেন, বগি দুইটি উদ্ধারের জন্য ইশ্বরদী ও খুলনা থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে। উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন