বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

কোটচাঁদপুরে জেনারেটরে ওড়না আটকে গৃহবধূর মৃত্যু

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি কেক ফ্যাক্টরির জেনারেটরের ঘূর্ণায়মান ফিতায় ওড়না আটকে শিরিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বনবিভাগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিরিনা খাতুন একই এলাকার রমজান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শিরিনা খাতুন ওই এলাকার একটি কেক ফ্যাক্টরিতে মালিক আব্দুস সালামের ছেলে হাবিবুর রহমান ও মেয়ে মিমসহ কয়েকজন শিক্ষার্থীর জন্য টিফিন নিয়ে যেতেন। সোমবার দুপুরে টিফিন দিতে গিয়ে তিনি ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করেন। এ সময় অসাবধানতাবশত ফ্যাক্টরির জেনারেটরের ঘূর্ণায়মান ফিতায় তার ওড়না আটকে যায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত ফ্যাক্টরির মালিক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন