বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

ভারতে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী পুরুষ ও শিশুসহ ৫বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তাদের মধ্যে দুই জন পুরুষ, দুই জন নারী ও একজন শিশু।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৫জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

অপরদিকে মাঠিলায় বিওপির টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ ৯ কেজি গাঁজা উদ্ধার করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন