হরিণাকুন্ডুতে মাহিলা সমাবেশ

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার বিকেলে উপজেলার নারায়নকান্দি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।

এছাড়াও সমাবেশে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা প্রমূখ বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দীক।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন