শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

কারাগারে কয়েদির মৃত্যু

গে‌জেট ডেস্ক

ঝিনাইদহ জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলায় মিলন লস্কর (৩০) নামে দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে তিনি মারা যান।

মিলন লস্কর ঝিনাইদহ জেলা শহরের পরবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার বলেন, কারাগারের চিত্রা ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন লস্কর। তিনি আজ ফজরের নামাজ আদায় শেষে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে চলতি বছরের ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। সেই থেকে কারাগারের চিত্রা ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন