মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

হরিণাকুন্ডুতে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালন

হরিণাকুন্ডু প্রতিনিধি

” উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” শ্লোগানে ঝিনাইদহের হরিণাকুÐুতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২০ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আল-আমীন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারমান মোঃ জাহাঙ্গীর হোসাইন।

এসময় মহিলা ভাইস চেয়ারমান রেশমা খাতুন, কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মশিউর রহমান, ইউপি চেয়ারমান গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী, নাজমুল হুদা পলাশ, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু প্রমূখ বক্তব্য দেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন