সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

হরিণাকুন্ডুতে জঙ্গীবাদ বিরোধী শিক্ষক সমাবেশ

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাদকমুক্ত ও বাল্যবিবাহ দমন, জঙ্গীমুক্ত শিক্ষাঙ্গন গড়তে শিষ্টাচার শিক্ষায় মূল ভূমিকা রাখে বিষয়ক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মন্ডলতোলা ইবতেদায়ী মাদরাসা প্রাঙ্গণে ৭নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইসলামী এজেন্ট ব্যাংক চুলকানী বাজার শাখা এ সমাবেশের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা। রাজনীতিক ও সমাজসেবক আফজাল হোসেনের সভাপতিত্বে এ সময় অধ্যক্ষ রবজেল হোসেন, ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, শিক্ষক আব্দুল লতিফ, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু প্রমূখ বক্তৃতা করেন।

সভায় বক্তারা মাদকমুক্ত ও বাল্যবিবাহ দমন এবং জঙ্গীমুক্ত শিক্ষাঙ্গন গড়তে শিক্ষক, ঈমাম, কাজি, জনপ্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন