শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

ট্রাকের ধাক্কায় ভ্যান চালকসহ ২ জন নিহত

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর রায়চরণ-তারিনীচরণ কলেজের সামনে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন পার্শ্ববর্তী গোপীনাথপুর গ্রামের বাবলু হোসেনের ছেলে ভ্যানচালক নিপুল (৩২) এবং হাটগোপালপুর বাজার পাড়ার আফসার আলীর ছেলে ভ্যানযাত্রী নাজমুল হোসেন (৩০)।

স্থানীয়রা জানায়, ভ্যানটি এক যাত্রী নিয়ে হাটগোপালপুর বাজারের দিকে যাচ্ছিল। এটি প্রধান সড়কে উঠতেই ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। পরে আহত দু’জনকে সদর হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়।

এ ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন