মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিনাইদহে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শামীম নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮দিকে উপজেলার পার্বতীপুর শুড়া গ্রামের নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়।

নিহত শামীম হরিণাকুন্ডু পৌরসভার ১নং ওয়ার্ডের পার্বতীপুর শুড়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। তিনি হরিণাকুন্ডু পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামিনুর রেজা গণমাধ্যমে জানান, গুলিটা বুকের বাম পাশে লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান।

হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর জোয়ারদার জানান, তিনি (শামীম) আওয়ামী লীগ করতেন। তবে কোনো পদে আছেন কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

হরিণাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত শুরু হয়েছে । এখনো এ ঘটনায় কোনো আটক নেই। কোনো মামলাও হয়নি ।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন