মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলা সড়ক দুর্ঘটনায় গোলাম রসুল (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত গোলাম রসুল উপজেলার মানিকদিহি গ্রামের মনিরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ওই উপজেলার পদ্মপুকুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্থানীয় পদ্মপুকুর কলেজে যাচ্ছিল গোলাম রসুল। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন