মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিনাইদহে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় ভগবাননগর গ্রামের একটি সেচ খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইদ্রিস আলী (৪০)  ভগবাননগর গ্রামের সানারুদ্দিন মন্ডলের ছেলে। তথ্য বলছে তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। শনিবার (২২ জুলাই) সকালে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ইদ্রিস আলী শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। শনিবার সকালে গ্রামের চাষিরা সেচ খালে পাট জাগ দিতে গিয়ে তার মরদেহ পানিতে ভাসতে দেখেন। এরপর তারা ইদ্রিসের পরিবারকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শনিবার সকালে শৈলকুপার ভাটই এলাকার ভগবাননগর গ্রামের সেচ খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শরীরে কাঁপুনির ওঠার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন