বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

ঝিনাইদহে পাখিভ্যান ও পিকআপ সংঘর্ষে নিহত ৪

গেজেট ডেস্ক

ঝিনাইদহের কোটচাঁদপুরে পাখিভ্যান (ব্যাটারিচালিত তিন চাকার ভ্যান) ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৪ মে) বেলা ১২টার দিকে উপজেলা শহরের পৌর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

কোটচাঁদপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই শিশুসহ তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন