মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপা মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। হতভাগ্য নিহত কৃষক হাসান মন্ডল (৩৫) উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামের সৌকত মন্ডলের ছেলে। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া ত্রিবেণী মাঠের মধ্যে পুলিশ এ লাশ উদ্ধার করে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার শেখপাড়া-ত্রিবেণী দুলালপুরে মাঠে লাশটি দেখতে পায় কৃষকেরা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তিনি সকালে বাড়ি ছিলেন বলেও জানান পরিবারের লোকেরা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এখানে বিষের বোতল ও মিষ্টি পাওয়া গিয়েছে। সন্দেহজনকভাবে আত্মহত্যা করেছে বলে আমরা আলামত উদ্ধার করেছি। তবে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে ধারণা করছি। বিস্তারিত ময়নাতদন্তের পরে জানানো যাবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন