রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

ঝিনাইদহ মেহগনি বাগানে যুবকের লাশ!

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামের মেহগনি বাগান থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভালকী গ্রামের নবিজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন। পেশায় তিনি একজন আলমসাধু চালক। তবে তার মৃত্যুর ঘটনায় এলাকায় বেশ চাঞ্চ্যল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে গ্রামের কৃষকেরা মাঠে ধান কাটতে যাওয়ার পথে মেহগনি বাগানে জসিম উদ্দিনকে পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন এসে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বুধবার রাত ১০ টার দিকে বাড়ি থেকে বের হয় জসিম উদ্দিন। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো জানা যায়নি। হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবী জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশসহ আমি ঘটনা স্থলে এসেছি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তবে দ্রুতই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন