বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

ঝিনাইদহে ভূয়া চিকিৎসকের ২ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে এক ভূয়া চিকিৎসককে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে (২৫ জুলাই) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী এ দন্ডাদেশ প্রদান করেন। সেই সাথে অনুমোদন না থাকায় হাসপাতালটি সীলগালা করা হয়।

আদালত সুত্রে জানা যায়, সদর উপজেলা সাধুহাটি বাজারে দীর্ঘদিন ধরে রাহেলা জেনারেল হাসপাতালটি অনুমোদন না নিয়ে মানুষের চিকিৎসা দিয়ে আসছিল হাসপাতালের মালিক সৌরভ হোসেন। নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে সেবা দিচ্ছিলো সৌরভ।

বিষয়টি জানতে পেরে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মিথিলা ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী সেখানে অভিযান চালায়। অভিযানে সৌরভ ভূয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালতের বিচারক। সেই সাথে হাসপাতালটি সীলগালা করা হয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন