মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিনাইদহে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার (২১ মে) সকালে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের চাকলাপাড়ায় এ কর্মসূচীর আয়োজন করে ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি’র শিক্ষার্থীরা।

আজ সকাল ১১ টা থেকে তারা ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। তাদের দাবি ওই সড়ক গতিরোধক না থাকার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। সেই সাথে বেপরোয়া গাড়ী চলাচল করছে। তাই আইএইচটির সামনে গতিরোধক স্থাপনসহ সড়কে বেপরোয়া গাড়ী চলাচল বন্ধের দাবী জানান। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে হরিণাকুন্ডুগামী সকল প্রকার যানবাহন। এতে ভোগান্তীতে পড়ে সড়কের চলাচলকারীরা। পরে পুলিশ এসে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন