শুক্রবার । ১০ই এপ্রিল, ২০২৬ । ২৭শে চৈত্র, ১৪৩২

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় বুলু মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বলুহর বাটামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত বুলু মিয়া বলুহর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাই সাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া। এসময় ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেন বুলু মিয়াকে ধাক্কা দেয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর নেওয়ার পথেই তার মৃত্যু হয় ।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন