হরিণাকুন্ডুতে ধর্ষণ মামলার আসামি আটক

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হলিনাকুন্ডু আরশাদুল আলম (৩৮) নামে ধর্ষণ মামলার পলাতক আসামিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে উপজেলার পেশিনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সে একই গ্রামের আমোদ আলীর ছেলে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার(২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

সিপিসি ২, র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার মেজর মো. শরীফুল আহসান বলেন, আটক ব্যক্তির নামে চার বছর পূর্বে আদালতের পরোয়ানা রয়েছে। সে এই দীর্ঘ সময় পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে র‌্যাবের একটি আভিযানিক দল আটক করে। আটক ব্যক্তিকে হরিণাকুন্ডু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, আসামিকে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন